শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ: ১৪৫ জন প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে উন্নীত, বিস্তারিত দেখুন
দেশের সরকারি কলেজগুলোতে কর্মরত ১৪৫ জন প্রদর্শক শিক্ষক আজ থেকে এক নতুন উচ্চ স্তরে উন্নীত হলেন।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে যে, এই কর্মীরা বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে প্রভাষক পদে পদোন্নতি লাভ করেছেন।